Skip to main content

Posts

Showing posts from May, 2025

চাকরি হারানো এবং প্রযুক্তি

রাস্তা কোথায়? আপনি কি খুঁজে পাচ্ছেন না? চাকরি চলে গেছে। পৃথিবীতে অনেকেরই চাকরি চলে গেছে। কেন আপনার চাকরি চলে গেছে? ভাবতে গিয়ে আপনি নিজের কর্মদক্ষতাকে ছোট করে দেখছেন। বিশ্বে কাজের বাজারে এখন প্রতিদিন পরিবর্তন হয়ে যাচ্ছে। সকলেই চায় কম খরচে প্রচুর মুনাফা অর্জন করতে। তাই আজ মানব শ্রমিকের বদলে যন্ত্র শ্রমিকের চাহিদা বেশী।  বুদ্ধিমান মানুষেরা বলেন যে রাস্তা না থাকলে রাস্তা তৈরী করে নিন। অর্থাৎ আপনাকে নিজের জন্য কাজের সুযোগ তৈরী করে নিতে হবে। মানুষের চাহিদা অপনাকে বুঝতে হবে। কিন্তু আমি বলি আপনাকে মানুষের চাহিদাকে নিয়ন্ত্রন করা শিখতে হবে।  আজ মানুষ দশ মিনিটের মধ্যে পণ্য অথবা পরিষেবা চায়। কিন্তু মানুষের চাহিদা বাড়তে বাড়তে আগামী দিনে সেটা এক মিনিটে নেমে আসবে। তখন আপনি কি করবেন। তখন হয় আপনাকে মানুষের চাহিদা নিয়ন্ত্রন করতে হবে আর তা না হলে আপনাকে আরো অত্যাধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে হবে

বিবেচনা করে শেখো

শুধুমাত্র বই পড়ে, ভিডিও দেখে খাতায় লিখে এবং সার্টিফিকেট লাভ করে তুমি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। যা পড়ছো তা নিয়ে কি গভীরভাবে বিচার বিবেচনা বিশ্লেষণ করেছো? অন্যের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তাদের কি মতামত জানতে চেয়েছো? যা তুমি উচ্চশিক্ষা লাভের সময় শিখেছ তা কি নিজের বাস্তব জীবনে কোনোভাবে কাজে লাগাতে পারছো? যদি কাজে লাগানোর সম্ভবনা না থাকে, তাহলে কি নতুন কোনো শিক্ষা এবং কৌশল রপ্ত করার চেষ্টা করছো কি? প্রকৃত শিক্ষিত মানুষরাই আজ দুনিয়ায় রাজত্ব করছে। বাকিরা দাসত্ব বরণ করে নিয়েছে। তাই বিবেচনা করতে শেখো