Bengali Song Lyrics - "জয় জয় দূর্গা মা" জয় জয় দুর্গা মা জগৎ জুড়ে তোমার মহিমা, অসুর বিনাশিনী, শক্তিদায়িনী মা জয় হোক জয় হোক, জয় জয় দুর্গা মা তোমার চরণে মা গো পূজা করে, তোমার মহিমা সবার মুখে ফেরে, অস্ত্র ধারিণী তুমি পরম করুণাময়ী মা জয় হোক জয় হোক জয় জয় দুর্গা মা মা আসবে কবে ভেবেছি সারা বছর মায়ের পূজা অশ্বিনে হয় প্রতি বছর, দেবীপক্ষে করছি মা তোমার বন্দনা জয় হোক জয় হোক জয় জয় দুর্গা মা জয় জয় মা দুর্গা দেবী, মা এলেন আমার বাপের বাড়ী, নতুন জামা নতুন শাড়ি সবার মুখে ফুটবে হাসি, এই ঢ্যাম কুর কুর বাদ্যি বাজে মা সেজেছেন ডাকের সাজে, মন বসে না অন্য কাজে আয় ছুটে যাই মণ্ডপে ষষ্ঠীতে মায়ের বোধন করি পূজার নিমন্ত্রণ সপ্তমীর স্নান সেরে নবপত্রিকার আগমন, অষ্টমীতে চন্ডীপাঠ, অঞ্জলী পূজার ভোগে সন্ধিপূজা হলেই বুঝি নবমী এসেছে দ্বারে নবমীতে হোম যজ্ঞ, মায়ের সন্ধ্যা আরতি মন বলে নবমীর রাতের হয়না যেন বিরতি, দশমীতে ঘরের মেয়ে ফিরবেন এবার কৈলাসে দর্পণে মেয়েকে দেখে মায়ের চোখ যায় ভিজে বলো দুর্গা মাই কি...জয়, বলো দুর্গা মাই কি...জয়, সবাই একসাথে বলো দুর্গা মাই কি...জয় আবার কবে, বছর পরে, যুগ যুগ ধরে, বছর পরে, আস...
Digital Creator and Digital Marketing Executive