Skip to main content

Posts

সময়ের গুরুত্ব সময় থাকতেই বোঝা উচিত

 সময়ের গুরুত্ব সময় থাকতেই বোঝা উচিত সোশ্যাল মিডিয়া নিয়ে একটা কথা প্রচলিত আছে। "ক্রিয়েটররা অর্থ উপার্জন করে, ভিউয়ারসরা সময় নষ্ট করে"। অর্থাৎ ভিউয়ারসরা (Viewers) স্ক্রল করে, কন্টেন্ট দেখে/শোনে/পড়ে, তারপরে কমেন্ট পড়ে, মাথা খাটায়, কমেন্ট করে, শেয়ার করে ইত্যাদি করে নিজের মুল্যবান সময় নষ্ট করে। হ্যাঁ সময় ভীষণ মুল্যবান। তুমি আমাকে সব কিছু ফিরিয়ে দিতে পারবে, কিন্তু আমাকে ফেলে আসা সময় ফিরিয়ে দিতে পারবে না।  সময় ক্রমাগত প্রবাহমান। এই প্রবাহমান সময়ের মধ্যে মানুষ হিসাবে নিজের দায়িত্বগুলো সম্পন্ন করতে হবে। নিজের ভূমিকা (Role) বেছে নিতে হবে। 
Recent posts

জয় মা সরস্বতী (Joy Maa Saraswati)

 জয় মা সরস্বতী (Joy Maa Saraswati) Listen on Suno [Chorus] জয় মা সরস্বতী  বিদ্যা জ্ঞানের দেবী আঁধার ঘুচিয়ে দাও মা এই জ্ঞান সাগরে [Verse] নতুন হাতে খড়ি পলাশের পাপড়ি কপালে তিলক লিখবে সোনামণি [Chorus] প্রবাসে প্রভাতে বন্ধুদের পড়ে মনে উঠোনে আলপনা নানাবিধ গানে [Verse] জয় মা সরস্বতী  বিদ্যা জ্ঞানের দেবী আঁধার ঘুচিয়ে দাও মা এই জ্ঞান সাগরে [Bridge] সব প্রাণ সব গানে বীণাপানির চরণে পুষ্পাঞ্জলি মন্ত্র ভক্তি অর্ঘ্য দাও মনে [Outro] জয় মা সরস্বতী  বিদ্যা জ্ঞানের দেবী আঁধার ঘুচিয়ে দাও মা এই জ্ঞান সাগরে Lyrics written by: Kaushik Sarkar  Last updated on 07-01-2026

অস্থিরতা খাম খেয়ালি মন - Bengali Song Lyrics

 Lyrics: - অস্থিরতা খাম খেয়ালি মন Listen on Suno [Chorus] অস্থিরতা, খাম খেয়ালি মন নতুন পোস্টের অপেক্ষায়, অনাবরত স্ক্রল, অন্যকে ট্রল, সময়ের স্রোত কোন পথে বয়ে যায় [Verse 1] ভালোলাগা শুধু পায়না ভালবাসার রঙ বড় বে রঙ্গীন এ জীবন, সব রঙ শুষে নেয়  হাজার হাজার ডেটা [Chorus] অস্থিরতা, খাম খেয়ালি মন নতুন পোস্টের অপেক্ষায়, অনাবরত স্ক্রল, অন্যকে ট্রল, শুধু সময় কোন পথে বয়ে যায় [Bridge] সোশ্যাল মিডিয়া  আর যত স্ট্রীমিং মিডিয়া, সব ডিজিটাল জগত কল্পনার, বাস্তবে তুই যে আছিস পোস্টে লাইক দিস সেও তো বড় জল্পনার [Chorus] ভালোলাগা নেই তো ভালবাসার রঙ বড় বে রঙ্গীন এ জীবন, সব রঙ শুষে নেয়  হাজার হাজার ডেটা [Outro] অস্থিরতা, খাম খেয়ালি মন নতুন পোস্টের অপেক্ষায়, অনাবরত স্ক্রল, অন্যকে ট্রল, সময়ের স্রোত কোন পথে বয়ে যায় - কৌশিক সরকার Last Updated on 25-11-2025

Bengali Song Lyrics - "জয় জয় দূর্গা মা"

  Bengali Song Lyrics - "জয় জয় দূর্গা মা" জয় জয় দুর্গা মা জগৎ জুড়ে তোমার মহিমা, অসুর বিনাশিনী, শক্তিদায়িনী মা জয় হোক জয় হোক, জয় জয় দুর্গা মা তোমার চরণে মা গো পূজা করে, তোমার মহিমা সবার মুখে ফেরে, অস্ত্র ধারিণী তুমি পরম করুণাময়ী মা জয় হোক জয় হোক জয় জয় দুর্গা মা মা আসবে কবে ভেবেছি সারা বছর মায়ের পূজা অশ্বিনে হয় প্রতি বছর, দেবীপক্ষে করছি মা তোমার বন্দনা জয় হোক জয় হোক জয় জয় দুর্গা মা জয় জয় মা দুর্গা দেবী, মা এলেন আমার বাপের বাড়ী, নতুন জামা নতুন শাড়ি সবার মুখে ফুটবে হাসি, এই ঢ্যাম কুর কুর বাদ্যি বাজে মা সেজেছেন ডাকের সাজে, মন বসে না অন্য কাজে আয় ছুটে যাই মণ্ডপে ষষ্ঠীতে মায়ের বোধন করি পূজার নিমন্ত্রণ সপ্তমীর স্নান সেরে নবপত্রিকার আগমন, অষ্টমীতে চন্ডীপাঠ, অঞ্জলী পূজার ভোগে সন্ধিপূজা হলেই বুঝি নবমী এসেছে দ্বারে নবমীতে হোম যজ্ঞ, মায়ের সন্ধ্যা আরতি মন বলে নবমীর রাতের হয়না যেন বিরতি, দশমীতে ঘরের মেয়ে ফিরবেন এবার কৈলাসে দর্পণে মেয়েকে দেখে মায়ের চোখ যায় ভিজে বলো দুর্গা মাই কি...জয়,  বলো দুর্গা মাই কি...জয়, সবাই একসাথে  বলো দুর্গা মাই কি...জয় আবার কবে, বছর পরে, যুগ যুগ ধরে, বছর পরে, আস...

Bengali Poem - "দূর্গা বরণ" Durga Baran

 দূর্গা বরণ ঘরে ঘরে যত মা বোন সবাই তারা হন হোন আপনজন সব দুঃখ ভুলে এসো হাত ধরি মা দূর্গাকে ঘরে বরণ করি মেয়েরাই সবাই মা দূর্গা কখনো অন্নপূর্ণা কখনো দশভূজা শুরু হোক এবার মায়ের পূজা জয় জয় মা দূর্গা দেবী জাগো মা অসুর বিনাশিনী মা আমাদের প্রণাম নাও সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দাও -কৌশিক সরকার

গ্রাম বংলার জল মাঙা ব্রত

জল মাঙা ব্রত জল মাঙা ব্রত সম্পর্কে আমি আমার মায়ের কাছে শুনেছিলাম। বৃষ্টি না হলে গ্রামে এই ব্রত পালন করা হতো। একটি চালনের ওপরে কলার পাতা পেতে দিয়ে ঘট, কচ্ছপের খোল, তেল, সিঁদুর ইত্যাদি রেখে। তারপর সেই চালন মাথায় নিয়ে গান গাইতে গাইতে গ্রামের বাড়ি বাড়ি যাওয়া হত। গ্রামে খড় বা টিনের চালে জল ঢেলে দেওয়া হতো। সেই জল চালনের ওপরে পড়তো। চাল এবং অর্থ দান করা হতো। তিন দিন ধরে এই ব্রত পালন করা হতো। ব্রত পালন শেষ হতো কীর্তন উৎসবের মাধ্যমে। ব্রত পালনকারীদের বিশ্বাস ছিলো যে এই ব্রত পালন করার পরে বৃষ্টি নামবে।   জল মাঙা ব্রতের গানঃ  ওগো মেঘারাণী শাক দিয়ে ফেলা পানি শাকে বড় গন্ধ ভুইতে পড়ুক খন্দ বোরো ভুইয়ের আলি মেঘ করেছে কালি কালা মেঘা ধলা মেঘা তোমরা দুটি ভাই আমাদের একটু জল দাও ধানের ভাত খাই চিনের ভাত মিনে মিনে কৌনির ভাতে ছাই মালক্ষী জল দাও ধানের ভাত খাই

Lyrics - তোকে আবার আসতেই হবে বৃষ্টি

তোকে আবার আসতেই হবে বৃষ্টি বৃষ্টি তোর অফিসে কি ছুটি দেয় না উত্তরবঙ্গে আসতে কি তোর মন চায় না ব্যাঙের বিয়ে হলো দুই হাত এক হলো বাজলো ডিজে বৃষ্টিতে মাটি গেলোনা ভিজে এবার আসরে আমি ডিজে কেএস বৃষ্টি মামনির কাছে চেয়েছিলাম একটু স্পেস ঘেমে সেমে হয়েছি এবার ভীষণ ওয়াটার লেস গ্রাম পঞ্চায়েত কিংবা পুরসভার ওয়ার্ড রাতে লাইট চলে গেলে ঘুমের হয় বরবাদ ভাইরাল করে দেব কিন্তু তোর ফষ্টি নষ্টি তোকে আবার আসতেই বলে রাখছি বৃষ্টি ও বৃষ্টি বয়ফ্রেন্ডের হাত ছাড়তে কি তোর মন চায় না উত্তরবঙ্গে আসতে কি তোর সময় হয় না বৃষ্টি তোর অফিসে কি ছুটি দেয় না উত্তরবঙ্গে আসতে কি তোর মন চায় না Original Lyrics Written by: Kaushik Sarkar