Skip to main content

Posts

Showing posts from February, 2024

ধৈর্যশক্তি কমছে

আসক্তি বাড়ছে আর ধৈর্যশক্তি কমছে দীর্ঘদিন ধরে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্রতি আসক্ত থাকার জন্য এই দুনিয়ার সৌন্দর্য, রুক্ষতা এবং বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে গেছি। এই আসক্তির সঙ্গে যেকোনো শক্তিশালী নিষিদ্ধ ড্রাগের নেশার সঙ্গে তুলনা করা যেতে পারে। এখন কোনো বিষয়ে আর দীর্ঘক্ষণ ধরে মনকে স্থির এবং একাগ্র করে রাখতে পারিনা। একটু পরেই মন চঞ্চল হয়ে ওঠে। হয়তো আমার ধৈর্যশক্তি অনেক কমে গেছে। 

সুযোগ

আমি কোনো প্রজন্মকে দোষ দিতে চাই না। কারণ, সময় সবসময় আমাদের প্রচুর সুযোগ দেয়। সেই সুযোগগুলোর সঠিকভাবে ব্যবহার করা উচিত। সবসময় অন্যের দোষ না ধরে, তাদের ভালো গুনের প্রশংসা করা উচিত। আমাদের মধ্যে প্রশংসা শোনার অভ্যাস তৈরী হলে, ভবিষ্যতে কোনো দোষের কাজ করার আগে আমরা দ্বিতীয়বার চিন্তাভাবনা করার সুযোগ পাবো

মোহভঙ্গ

মোহভঙ্গ জীবনের এতগুলো বছর কেটে যাওয়ার পর আজ আমি অনেকগুলো প্রশ্নের মুখোমুখি ...  ◆কি শিখলাম? ◆কেরিয়ারের কতটা উন্নতি করতে পারলাম? ◆কত অর্থ উপার্জন করতে পারলাম?  ◆পরিবারকে কতটা সময় দিতে পারলাম? ◆সমাজ, দেশ এবং বিশ্বের জন্য কি করলাম? .... এই প্রশ্নগুলো ছুরির ফলার মত আমার দিকে ছুটে এসে আমাকে ক্ষতবিক্ষত করে তোলে। আমাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয় না।  ওই প্রশ্নগুলো এখন শুধুমাত্র সমাজ এবং পরিবার থেকে আসে না, আমি নিজেকেই এই প্রশ্নগুলো করতে থাকি। রেললাইন ছাড়া ট্রেন অথবা রাস্তা ছাড়া বাস কি স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারে? সঠিক পথ চলা ছেড়ে দিয়ে কে কতটা দূরত্ব এগিয়ে যেতে পারে?  এখন বুঝতে পারি যে, এভাবে লক্ষ্যহীন এবং দিশাহীন পথে চললে কখনোই নিদিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। কারণ সময় কখনোই কারোর জন্য বসে থাকে না। এখন আমি বেশ ভালভাবে অনুভব করতে পারছি যে, আসলে আমি এখন কোথায় এবং কি অবস্থায় পড়ে আছি