মোহভঙ্গ

মোহভঙ্গ

জীবনের এতগুলো বছর কেটে যাওয়ার পর আজ আমি অনেকগুলো প্রশ্নের মুখোমুখি ... 
◆কি শিখলাম?
◆কেরিয়ারের কতটা উন্নতি করতে পারলাম?
◆কত অর্থ উপার্জন করতে পারলাম? 
◆পরিবারকে কতটা সময় দিতে পারলাম?
◆সমাজ, দেশ এবং বিশ্বের জন্য কি করলাম?
.... এই প্রশ্নগুলো ছুরির ফলার মত আমার দিকে ছুটে এসে আমাকে ক্ষতবিক্ষত করে তোলে। আমাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয় না। 

ওই প্রশ্নগুলো এখন শুধুমাত্র সমাজ এবং পরিবার থেকে আসে না, আমি নিজেকেই এই প্রশ্নগুলো করতে থাকি।

রেললাইন ছাড়া ট্রেন অথবা রাস্তা ছাড়া বাস কি স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারে? সঠিক পথ চলা ছেড়ে দিয়ে কে কতটা দূরত্ব এগিয়ে যেতে পারে? 

এখন বুঝতে পারি যে, এভাবে লক্ষ্যহীন এবং দিশাহীন পথে চললে কখনোই নিদিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। কারণ সময় কখনোই কারোর জন্য বসে থাকে না।

এখন আমি বেশ ভালভাবে অনুভব করতে পারছি যে, আসলে আমি এখন কোথায় এবং কি অবস্থায় পড়ে আছি

Post a Comment

Previous Post Next Post