Lyrics - এসো হে বৈশাখ এসো গো

 Lyrics - এসো হে বৈশাখ এসো গো



এসো হে বৈশাখ এসো গো,

তোমার তপ্ত নয়নে

আমার মনের গহনে,

তপ্ত রোদ যেমন স্নিগ্ধ

তোমার রূপে আমি মুগ্ধ,

খুলছে নীরবতার দুয়ার

আসছে নতুন প্রেম জোয়ার।


এসো হে বৈশাখ এসো গো,

তোমার তপ্ত নয়নে

আমার মনের গহনে,

তোমার দুয়ারে আমি

চিঠি দিয়েছি বেনামী,

খুলেছে তোমার আগল

ছায়ায় আমি হয়েছি শীতল।


এসো হে বৈশাখ এসো গো

তোমার তপ্ত নয়নে

আমার মনের গহনে,

তপ্ত রোদ যেমন স্নিগ্ধ

তোমার রূপে আমি মুগ্ধ,

খুলছে নীরবতার দুয়ার

এসেছে নতুন প্রেম জোয়ার,

এসো হে বৈশাখ এসো গো।


This Lyrics was written by Kaushik Sarkar

[Last Updated on 15-04-2026]

Post a Comment

Previous Post Next Post