অনুরাগে - A bengali poem about incomplete relationship

অনুরাগে


পারবে না তুমি পারবে না
মেক আপ দিয়ে
তোমার দুঃখকে ঢাকতে
তুমি পারবে না
চোখে ধরা পড়বেই
তুমি ভালোবসতে তাকে

ভালবাসার সংজ্ঞা কত জটিল
কোনোটাই স্থায়ী নয়
ঝড়ে নদীতে নৌকা
সে কি আর ধীরে বয়
জানি শান্ত নয় তোমার মন
তুমি চেয়েছিলে তাকে প্রাণপণ

তবু তোমার মুখে হাসি
হাসির মেকআপ দিয়ে
ভুলতে চাও বেদনাকে
সব বেদনা সাময়িক
ধূমকেতুর মত হারিয়ে যায়
মনের সে কোন অতলে
বেদনা আশ্রয় পায়
কোন গাছের ছায়াতলে


-কৌশিক সরকার

Post a Comment

Previous Post Next Post