যুদ্ধের আবহে
চারিদিকে হুঙ্কার
বাতাসে তান্ডব
যুদ্ধের উগ্র গন্ধ,
সাইরোনের আওয়াজে
কোলের শিশু কেঁদে ওঠে
মানবতার দ্বার বন্ধ
নিভে যায় বাতি
অন্ধকার আরো কালো,
সদ্য হাঁটতে শেখা
শিশু শোনে মায়ের কথা,
অনেক হয়েছে হাঁটা
এবার ঘরে চলো
আজ ধর্ম বড়ো
রাজ্য দেশ বড়ো
অর্থ সবার বড়ো,
তোমরা বলো
মানুষ কবে
হবে সবচেয়ে বড়ো
Tags
Poem