আমি লড়াই করছি নিজের সাথে। নিজের মনের ভেতরে শুভ চিন্তাগুলিকে জাগ্রত করার চেষ্টা করছি। আমার জোরদার লড়াই চলছে মনের ভেতরে থাকা কুচিন্তা গুলির বিরুদ্ধে। প্রতিদিন একটু একটু করে মনের মধ্যে জমতে থাকা জঞ্জালকে সাফ করছি।
মনের মধ্যে শুভ-অশুভ চিন্তাগুলির মধ্যে এত দন্দ্বের কারণে মাঝে মাঝে খুব হতাশা ক্লান্তি অনুভূত হয়। কিন্তু আমি জানি যে মনের ভেতরের এই সংশোধন প্রক্রিয়া ক্রমাগত চালু রাখতে হবে
