দুনিয়াটা বদলে গেছিলো

image credit: cottonbro studio

 কোভিড মহামারীর পরে পৃথিবীটা কেমন যেন বদলে গেছিলো। মহামারীর দুই বছরের মধ্যেই মানুষের আচার আচারণ চাহিদা সব যেন বদলে গেলো। এখন মানুষের ধৈর্য, দায়িত্ববোধ যেমন কমে যাচ্ছে, তেমনি মানুষ ধীরে ধীরে যেন সমাজ বিমুখ হয়ে যাচ্ছে। ফলে হিংসা, হানাহানি এবং অপরাধমূলক ঘটনা বেড়েই চলছে। 

অধিকাংশ সাধারণ মানুষের মস্তিষ্ক এখন যেন ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ আপনজনদের তুলনায় সোশ্যাল মিডিয়ার কথা বিশ্বাস করে। অসুস্থ হলে ডাক্তারের তুলনায় সার্চ ইঞ্জিনের ফলাফলকে বিশ্বাস করে। আর এখন ত মানুষ নিজের জীবন সাথীর তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেশী বিশ্বাস করে। অতিরিক্ত বিশ্বাস থেকে অন্ধবিশ্বাসের জন্ম দেয়। ডিজিটাল দুনিয়ার প্রভাবকে কাজে লাগিয়ে সুযোগ সন্ধানীরা বিশ্বাস-অবিশ্বাসের খেলায় জয়ী হয়ে নিজেদের কাজটা হাসিল করে নেয়।  

Post a Comment

Previous Post Next Post