স্বাদের ফাঁদে পড়বেন না

 


প্রতিদিন আপনার প্রিয়জনের হাতে তৈরী রান্না করা সুস্বাদু খাবার খাচ্ছেন। অথবা মাঝে মাঝে ঘরের বাইরের রান্না করা সুস্বাদু খাবার খাচ্ছেন। এই সুস্বাদু রান্না যা আমাদের মস্তিষ্কে ডোপমিন নিঃসরণ করে। ফলে আমরা আরও সুস্বাদু খাবারে আসক্ত হয়ে উঠি। কিন্তু রান্না করা সুস্বাদু খাবার আমাদের শরীরের জন্যে কতটা ভালো? শরীরে কি দীর্ঘমেয়াদি ভালো প্রভাব ফেলছে? এগুলো কিন্তু জানা প্রয়োজন।

অনেক জ্ঞানী ব্যাক্তিরা বলেছেন যে খাবার খেতে হবে ওষুধ খাওয়ার মত। অর্থাৎ তাদের মতে ভালো পুষ্টিকর খাবারই হলো মানুষের শরীরের জন্য সবচেয়ে ভালো পথ্য।

তবে আমি মনে করি যে আমাদের নিজেদের সুস্থ রাখার জন্যে আগে জিভের স্বাদের ওপরে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ আনতে হবে। সুস্বাদু খাবারের ব্যাপারে জিভের ওপরে তখনই নিয়ন্ত্রন আসবে যখন আমরা নিজেদের প্রতি বেশি করে দায়িত্বশীল হবো। 

নিজের প্রতি দায়িত্ববোধ তৈরী হলেই আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোন সুস্বাদু খাবার কতখানি খেলে শরীর সুস্থ থাকছে।

Post a Comment

Previous Post Next Post