দুনিয়া তোমাকে ঠিক খুঁজে নেবে

An Image by Nina Uhlikova

 স্কুল এবং কলেজ জীবনে আমরা মাতৃভাষার পরিবর্তে অন্য ভাষা বা ভাষাগুলি শিখতে আমাদের বুদ্ধি, মেধা এবং গুরুত্বপূর্ণ সময়ের ব্যাবহার করে ফেলি। সৃজনশীলতার দিকে নজরই দিই না বা নজর দেওয়ার সময় পাই না। মুখস্থ বিদ্যার ওপরে আমাদের মেধা নির্ধারণ করা হয়। ফলে আমরা এক একটি মানব প্রিন্টিং মেশিনে পরিণত হয়ে যাই।

যদি তুমি তোমার মাতৃভাষাকে সঠিকভাবে শিখতে পারো, মাতৃভাষার মাধ্যমে বিভিন্ন বিষয় শিখতে পারো এবং তোমার প্রতিভাকে সৃজনশীল কাজে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারো; তাহলে বিশ্বাস করো এই দুনিয়া তোমাকে ঠিক খুঁজে নেবে। এই দুনিয়া তোমাকে জানার জন্য ব্যাকুল হবে। কোনো ভাষার ব্যাবধান তোমার প্রতিভাকে দমিয়ে রাখতে পারবে না 


Post a Comment

Previous Post Next Post