Skip to main content

Posts

Showing posts from April, 2024

⚠️ কমফোর্ট জোন

 কমফোর্ট জোন বা আরামদায়ক অবস্থাঃ Comfort Zone Stock photos by Vecteezy আপনি কি কমফোর্ট জোন বা আরামদায়ক অবস্থায় আছেন? তাহলে এখনই সাবধান হন। কমফোর্ট জোন হলো এমন একটি মারাত্বক ব্যাধি, যাতে একবার কেউ আক্রান্ত হলে বিপর্যয় অবধারিত। তাই সময় থাকতেই এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা উচিত। নিজেকে বেশী আরামদায়ক অবস্থায় রাখবেন না। আরামদায়ক অবস্থায় মস্তিষ্ক অলস হয়ে যায়। আর একটা প্রবাদ প্রবচন আছে যে "অলস মস্তিষ্ক শয়তানের বাসা"। নিজের চিন্তাভাবনা ওপর নিয়ন্ত্রন রাখুন। আপনি কায়িক পরিশ্রমের কাজ না করলে, ক্রিয়েটিভ চিন্তাভাবনা করুন।  আপনার মগজকে প্রতিদিন ট্রেনিং দিন। তারজন্যে প্রতিদিন নতুন কোনো বিষয় সম্পর্কে জানা বা শেখার চেষ্টা করুন। ক্রিটিক্যাল থিঙ্কিং শিখুন। নিজেকে প্রশ্ন করুন।  কমফোর্ট জোন বেশীদিন স্থায়ী হয় না। নিজের তাগিদে এখনই কমফোর্ট জোন বা আরামদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসুন। কিন্তু সময় যদি ভবিষ্যতে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে বাধ্য করে, তাহলে সেটা আপনার জন্য ভীষন কষ্টকর হবে।  

প্রতিদিন শিখতে হবে

Photo by Scott Graham on Unsplash বয়স বৃদ্ধি এবং প্রতিকূলতার মুখে পড়ে আমি শিখতে থাকার গুরুত্ব বুঝতে পেরেছি। যতদিন শিখতে থাকবে ততদিন অভিজ্ঞতা বাড়বে। উদাহরন স্বরূপ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বা সফটওয়্যার গুলির দিকে দেখুন। এগুলো যতদিন নিয়মিত আপডেট হয়, ততদিন সচল থাকে। আপডেট বন্ধ হলেই এগুলি ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তেমনি শিখতে থাকা বন্ধ করে দিলেই মানুষ বুড়ো হয়ে যায়।  একটা নিদিষ্ট বয়স পেরোনোর পরে অধিকাংশ মানুষের মনেই একধরনের কমফোর্ট জোনের সৃষ্টি হতে থাকে। তার ফলে তাদের তখন মনে হয় যে আমরা এতদিন যা শিখে এসেছি সেটাই কারণ আমি সেই শেখার ওপর ভিত্তি করে প্রতি মাসে নিদিষ্ট পরিমাণে অর্থ উপার্জন পারছি। সুতরাং আমি এতেই নিরাপদ এবং সন্তুষ্ট। এই আত্নতুষ্টির ফলে তাদের শেখার ইচ্ছা হারিয়ে যেতে থাকে।  বর্তমানে এই ক্রমপরিবর্তিত বিশ্বে প্রতিদিন মানুষের চাহিদার বৃদ্ধি এবং পরিবর্তন হচ্ছে। মানুষ আরো আধুনিক প্রযুক্তিকে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে চাইছে। কৃষকদের দেখুন তারা আজ ফসল উৎপাদনের জন্যে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। তারা বুঝতে পারছে যে এই প্রযুক্তি ব্যাবহার করে জমিতে সার অথবা ক...