Skip to main content

Posts

Showing posts from June, 2024

A Key of Success

There are a lot of keys required for success. But you must need a special key. What is that key? "Patience is the special key to success. You should always try to keep it under your own control"

মোহজালে

মোহ আর মোহ। যে মোহের জন্যে জীবনের অনেকগুলো বছর অন্ধকারে চলে গেল । না পারলাম কিছু শিখতে না পারলাম কিছু জানতে। শুধু বোকার মত সমুদ্রের বালিয়াড়িতে বাড়ি বানানোর চেষ্টা করে গেছি। কেন আমি বুঝতে পারিনা, কেন আমি বুঝতে চাইনা যে ঝড় উঠলেই ওই সমুদ্রের বালিয়াড়ির বাড়ি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে কি প্রযুক্তির সমুদ্রের প্রতি মাত্রারিক্ত মোহ আমাকে অন্ধ করে দিয়েছে। কেন যন্ত্রের প্রতি এত আমার মোহ? অনেক হয়েছে আর নয়। এবার সমুদ্রের বালিয়াড়ি থেকে অনেক দূরে নিরাপদ স্থানে চলে যেতে হবে। সময় থাকতেই এই সমুদ্রের প্রতি মোহমায়া এবং নেশা কাটিয়ে দূরে থাকতে হবে।  যাতে ভবিষ্যতে ঝড় উঠলে নিজের পরিবার এবং নিজেকে নিরাপদে রাখতে পারি।  

পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি

পৃথিবী বদলে গেছে। পৃথিবীর পরিবেশের গড় তাপমাত্রা বাড়ছে। 2002 সালে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে গরমকালে তাপমাত্রা সর্বাধিক 33-35ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতো। সেই সময় উত্তরবঙ্গে আগস্ট সেপ্টেম্বর মাসেই বেশী গরম পড়তো।  Image by Rosy / Bad Homburg / Germany from Pixabay এখন 2024 সাল। কিছুদিন আগে মে মাসে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় সর্বাধিক তাপমাত্রা হয়েছিলো 42ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আদ্রর্তা 15% । এই অবস্থায় ঠোঁট থেকে গলা পর্যন্ত শুকিয়ে যায়। একসময় রাজস্থানে এই রকম আবহাওয়া থাকতো। এখন সেখানে 53ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা। দিল্লিতে এবছর তাপমাত্রা 50ডিগ্রি অতিক্রম করেছে। তাপমাত্রা হয়ত আরো বাড়বে। আগামী কয়েক বছরের মধ্যেই গ্রীষ্মকালে পশ্চিম ভারতে সর্বাধিক 60ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করবে।  কোথাও বৃষ্টির অভাবে খরা, আবার কোথাও অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা। সেই সাথে ঘুর্ণিঝড় এবং বজ্রপাত আছেই। আবহাওয়ার প্রতিকূলতার জন্যে হয়তো আগামীদিনে ফসল উৎপাদন কম হবে। স্বাভাবিক ভাবেই খাদ্যশস্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে যাতে ভবিষ্যতে খাদ্যসংকটের সৃষ্টি ...