Skip to main content

Posts

Showing posts from July, 2024

দুনিয়া তোমাকে ঠিক খুঁজে নেবে

An Image by  Nina Uhlikova  স্কুল এবং কলেজ জীবনে আমরা মাতৃভাষার পরিবর্তে অন্য ভাষা বা ভাষাগুলি শিখতে আমাদের বুদ্ধি, মেধা এবং গুরুত্বপূর্ণ সময়ের ব্যাবহার করে ফেলি। সৃজনশীলতার দিকে নজরই দিই না বা নজর দেওয়ার সময় পাই না। মুখস্থ বিদ্যার ওপরে আমাদের মেধা নির্ধারণ করা হয়। ফলে আমরা এক একটি মানব প্রিন্টিং মেশিনে পরিণত হয়ে যাই। যদি তুমি তোমার মাতৃভাষাকে সঠিকভাবে শিখতে পারো, মাতৃভাষার মাধ্যমে বিভিন্ন বিষয় শিখতে পারো এবং তোমার প্রতিভাকে সৃজনশীল কাজে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারো; তাহলে বিশ্বাস করো এই দুনিয়া তোমাকে ঠিক খুঁজে নেবে। এই দুনিয়া তোমাকে জানার জন্য ব্যাকুল হবে। কোনো ভাষার ব্যাবধান তোমার প্রতিভাকে দমিয়ে রাখতে পারবে না 

বিক্রি করতেই হবে

তাঁরা যতই শিক্ষিত এবং বুদ্ধিমান হোক না কেন, কোনো জাতি ব্যাবসা বাণিজ্যে পারদর্শী না হলে, তাঁরা ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে যাবে টিকে থাকতে গেলে বিক্রি তোমাকে করতেই হবে সে পণ্য হোক, পরিষেবা হোক কিংবা সময়

Data and Time

If you want to be successful in life, learn to use time properly If you want to rule the world, learn to use time and data properly

প্রাকৃতিক সম্পদ

Image source: Avijeet Ghosh from pexels.com পর্যটকদের জন্যেই পর্যটন ব্যাবসা গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশকে দুচোখ ভরে দেখা এবং অনুভব করার জন্যেই হিমালয়, তরাই-ডুয়ার্স অঞ্চলে প্রতিদিন পর্যটকরা ছুটে আসেন। পর্যটন ব্যাবসার জন্যে উপযুক্ত পরিকল্পনা না করে মানুষের দ্বারা তৈরী সম্পদ যদি প্রাকৃতিক সম্পদকে ধীরে ধীরে নষ্ট করে দেয় তাহলে কিসের টানে পর্যটকরা আসবেন? আর পর্যটকরা যদি না আসেন তাহলে মানুষের দ্বারা তৈরী সম্পদ দিয়ে ব্যাবসা বাণিজ্য হবে কি করে? কোনো পর্যটনকেন্দ্রে গিয়ে যদি পর্যটকদের ভালো অভিজ্ঞতা না হয় তাহলে তাঁরা কি দ্বিতীয়বার সেখানে যাবেন? এই প্রশ্নগুলো এখনই ভেবে দেখার সময় হয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যাবহার এবং রক্ষা করা প্রয়োজন।