Skip to main content

Posts

Showing posts from June, 2025

অনুরাগে - A bengali poem about incomplete relationship

অনুরাগে পারবে না তুমি পারবে না মেক আপ দিয়ে তোমার দুঃখকে ঢাকতে তুমি পারবে না চোখে ধরা পড়বেই তুমি ভালোবসতে তাকে ভালবাসার সংজ্ঞা কত জটিল কোনোটাই স্থায়ী নয় ঝড়ে নদীতে নৌকা সে কি আর ধীরে বয় জানি শান্ত নয় তোমার মন তুমি চেয়েছিলে তাকে প্রাণপণ তবু তোমার মুখে হাসি হাসির মেকআপ দিয়ে ভুলতে চাও বেদনাকে সব বেদনা সাময়িক ধূমকেতুর মত হারিয়ে যায় মনের সে কোন অতলে বেদনা আশ্রয় পায় কোন গাছের ছায়াতলে -কৌশিক সরকার

যুদ্ধের আবহে - A poem for humanity in the World

যুদ্ধের আবহে চারিদিকে হুঙ্কার বাতাসে তান্ডব যুদ্ধের উগ্র গন্ধ, সাইরোনের আওয়াজে কোলের শিশু কেঁদে ওঠে মানবতার দ্বার বন্ধ নিভে যায় বাতি অন্ধকার আরো কালো, সদ্য হাঁটতে শেখা শিশু শোনে মায়ের কথা, অনেক হয়েছে হাঁটা এবার ঘরে চলো আজ ধর্ম বড়ো রাজ্য দেশ বড়ো অর্থ সবার বড়ো, তোমরা বলো মানুষ কবে হবে সবচেয়ে বড়ো