হবে তোর সাহসের জয়
This lyric was written and edited by Kaushik Sarkar
চারিদিকে নিভে জ্বলে আলোর শিখা
কুয়াশার রাতে করে লুকোচুরি খেলা
ঘরে কেউ করবে না তোর ফেরার চিন্তা
রাত জাগলে কেউ তোকে দেবেনা বকা
তোর জন্য রাত হবে কত খোলামেলা
চোখে তোর থাকবে না কোনো ভয়
চল পায়ে পায়ে এগিয়ে যাবি
হবে তোর সাহসের জয়
Publication: 12-December-2024
Tags
Lyrics
