আমাকে একলা থাকতে দাও,
আমি একা একা আছি ভালো
কেউ আর কারো সঙ্গে নেই
এই তো বেশ আছি ভালো
কালো আকাশে আশার আলো
তবু কেন মুখ লুকিয়ে চলি
আমি চাইনা তোমাকে, কাছে আরো
হতে পারো তুমি অন্য কারো
কালো চুলে সমুদ্রের ঢেউ তুলে
তুমি যাও আমাকে ভুলে
ও থাকতে দাও থাকতে দাও
আমাকে একলা থাকতে দাও,
আমি আছি এই বেশ ভালো
অস্থির মনে অজানাকে করছি ফলো
তুমি আমার হবে না, একবার বলো
ও একবার বোলে দাও, একবার বোলে দাও
আমায় একলা থাকতে দেবে
একবার তুমি বোলে দাও
-This Lyrics was written by Kaushik Sarkar
Tags
Lyrics
