Lyrics - চেনা শহর
Original Lyrics:
শহরের বুকে নদী বয়ে যায়, চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে যায়, হতাশা আসে নদীর দুই কূলে। কে সন্ধ্যায় দীপ জেলে যায়, মানুষ তখন ঘরে ফিরে যায়, কার খবর আর কে রাখে? এই শহর ছেড়ে চলে যাব, ভেবে ছিলাম আমি, শহর কি বুঝেছিল আমি অভিমানী? কেন তার সাথে আমাকে, হৃদয়ে বেঁধে দিলে তুমি? যাকে আমি ভালবাসি দূরে সরে যায়, আমাকে ভালবেসে কেউ কষ্ট পায়, কেন অকারণে মনের বাঁধনে, আমাকে বেঁধে দিলে তুমি? শহরের বুকে ছোট পায়ে স্কুলে গিয়েছি, কলেজে অকারণে প্রেমে পড়েছি, আপনজনের স্মৃতি ভাসিয়ে জলে, ভালবাসা কাকে বলে ভুলতে শিখেছি। তাই শহরে মন আর টিকে না আর, সাধ ছিলো বহু দূরে চলে যাওয়ার, কেন তাকে এনে বেঁধে দিলে আমাকে? বিধাতার ইচ্ছা হলে আর কি উপায়, কেন তাকে নিয়ে স্বপ্ন দেখায় মনের খবর আর কে রাখে? তাই যখন দূরে সরে যেতে চেয়েছি, তোমার বুকে আবার ফিরে এসেছি, চেনা শহর তোমাকে আবার, নতুন করে চিনতে শিখেছি।
-This Lyrics was written by Kaushik Sarkar
First Edition on 27-04-2026
Second Edition on 03-09-2026